ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

ওমরাহ পালনকারীদের জন্য সৌদির নতুন নির্দেশনা

Anima Rakhi | আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ - ০৬:১৮:১৯ পিএম

ডেস্ক নিউজ : স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশগত দিক বিবেচনায় ওমরাহ পালনকারীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। এই নির্দেশনায় মক্কায় গ্র্যান্ড মসজিদে ওমরাহ’র আনুষ্ঠানিকতা শেষ করার পর শুধু অনুমোদিত নাপিতের কাছেই চুল কাটানোর পরামর্শ দেয়া হয়েছে।

সৌদি হজ মন্ত্রণালয় ওমরাহ পালনকারীদের গ্র্যান্ড মসজিদ (হেরাম) এর আশপাশে নির্ধারিত নাপিত বা নাপিতের দোকানে চুল কাটানোর গুরুত্ব তুলে ধরেছে। যাতে তাদের স্বাস্থ্য এবং পরিবেশ সুরক্ষিত থাকে। বলা হয়েছে, এই স্থানগুলো নিরাপদ ও স্বাস্থ্যকর পরিষেবা নিশ্চিতে জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহার করে।

মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে এসব জানিয়েছে, ‘হারাম শরিফের আশপাশে নির্ধারিত স্থানে অনুমোদিত নাপিতদের মাধ্যমে আপনাকে নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত উপায়ে চুল ছাঁটা বা মাথা মুণ্ডানোর বলা নির্দেশনা দেয়া হয়েছে। এতে পরিষ্কার এবং জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয়।’
সৌদি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে প্রায় ১ কোটি ৩৫ লাখ মুসলিম ওমরাহ পালন করেছেন। দেশটি আগামী বছর ১ কোটি ৫০ লাখ মুসলিমকে ওমরাহ পালনের জন্য স্বাগতম জানাতে পরিকল্পনা নিয়েছে।

ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে এবং ভিসাধারীরা স্থল, আকাশ এবং সমুদ্র বন্দর দিয়ে গোটা দেশে প্রবেশ ও যেকোনো বিমানবন্দর থেকে বের হওয়ার অনুমতি পাবেন।

কিউটিভি/অনিমা/০৯ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:১৮

▎সর্বশেষ

ad