ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ৪৭ হাজার টাকা নির্ধারণ

Anima Rakhi | আপডেট: ১৯ অক্টোবর ২০২৪ - ১২:১২:৫১ পিএম

ডেস্ক নিউজ : শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭০০ রিঙ্গিত নির্ধারণ করতে যাচ্ছে মালয়েশিয়া সরকার। যা বাংলাদেশি মুদ্রায় ৪৭ হাজারের বেশি।

শুক্রবার (১৮ অক্টোবর) দেশটির জাতীয় সংসদে বাজেট ২০২৫ পেশ করার সময় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ তথ্য জানান। খবর রয়টার্সের।

আনোয়ার ইব্রাহিম বলেন, আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে ন্যূনতম মজুরি ১৫০০ থেকে বাড়িয়ে ১৭০০ রিঙ্গিত করা হবে। চরম দারিদ্র্য দূর করার জন্য পিপলস ইনকাম ইনিশিয়েটিভ (আইপিআর) এ ২৫০ মিলিয়ন রিঙ্গিত বরাদ্দ করা হবে।

তিনি বলেন, মানবসম্পদ মন্ত্রণালয় শিল্প ও উৎপাদন প্রযুক্তিবিদদের (২২৯০ রিঙ্গিত), মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (৩৩৮০ রিঙ্গিত) এবং পেশাদার সৃজনশীল বিষয়বস্তু ডিজাইনারদের (২৯৮৫ রিঙ্গিত) প্রারম্ভিক বেতনের জন্য একটি নির্দেশিকাও প্রকাশ করবে।

আনেয়ার বলেন, জুন মাসে প্রগতিশীল মজুরি নীতির জন্য পাইলট প্রোগ্রাম অনুসরণ করে। এটি পরের বছর সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে। ২০০ মিলিয়নের বাজেটে ৫০০০০ শ্রমিক উপকৃত হবে।

দেশটির মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম বলেছেন, ২০২৫ সালের বাজেটে ঘোষিত দেড় হাজার থেকে ১৭০০ রিঙ্গিতে ন্যূনতম মজুরি বৃদ্ধি করা হলো। কর্মীদের কল্যাণ নিশ্চিত করার জন্য সরকারের প্রচেষ্টার অংশ এটি। বিশেষ করে স্বল্প আয়ের লোকদের অগ্রাধিকার দেয়া এবং তাদের মর্যাদা উন্নীত করার জন্য।

প্রসঙ্গত, ২০২২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব সে বছরের ১ মে থেকে প্রতি মাসে ১৫০০ রিঙ্গিত ন্যূনতম মজুরি হার ঘোষণা করেছিলেন।

মালয়েশিয়া সরকারের আশা, ২০২৫ সালে অর্থনীতি ৪ দশমিক ৫ শতাংশ থেকে ৫ দশমিক ৫ শতাংশ প্রসারিত হতে পারে। চলতি বছরের প্রবৃদ্ধির পূর্বাভাস ৪ দশমিক ৮ থেকে ৫ দশমিক ৩ শতাংশে উন্নীত হয়েছে।

মালয়েশিয়ান এমপ্লয়ার্স ফেডারেশন বিবৃতিতে, ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এমএসএমই) সম্মুখীন চ্যালেঞ্জগুলিকে স্বীকার করে নতুন ন্যুনতম মজুরি নির্ধারণের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

কিউটিভি/অনিমা/১৯ অক্টোবর ২০২৪,/দুপুর ১২:১২

▎সর্বশেষ

ad