ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জনের প্রাণহানি

Anima Rakhi | আপডেট: ১৩ অক্টোবর ২০২৪ - ১২:৪১:৫২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনাস গেরাইসে একটি অগ্নিনির্বাপক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। 

শনিবার এ ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ।

অগ্নিনির্বাপণ বিভাগের মুখপাত্র লেফটেন্যান্ট হেনরিক বার্সেলোসের বরাত দিয়ে সিনহুয়া জানায়, শুক্রবার বিকেল থেকে নিখোঁজ হেলিকপ্টারটির শনিবার সকালে ওরো প্রেটো শহরের কাছে সন্ধান পাওয়া গেছে।

চারজন দমকলকর্মী, একজন নার্স এবং একজন চিকিৎসক হেলিকপ্টারটিতে আরোহী ছিলেন।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ওরো প্রটোর কাছে বিধ্বস্ত হওয়া একটি ছোট বিমান অনুসন্ধানে সহায়তার জন্য শুক্রবার এই ক্রদের পাঠানো হয়েছিল।

কিউটিভি//অনিমা/১৩ অক্টোবর ২০২৪,/দুপুর ১২ :৪০

▎সর্বশেষ

ad