ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

ইরান যুদ্ধ কি এবার পশ্চিমাদের ঘরের দরজায়?

Ayesha Siddika | আপডেট: ১২ নভেম্বর ২০২৬ - ০৭:৫৮:১৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের কথিত প্রাণনাশের হুমকির মুখে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে ওয়াশিংটনের বাসভবন থেকে সরিয়ে একটি সামরিক ঘাঁটিতে নেওয়া হয়েছে। 

একই সময়ে যুক্তরাজ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে ঘিরেও নিরাপত্তা উদ্বেগ বেড়েছে। এতে মধ্যপ্রাচ্যের বাইরে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মাটিতেও ইরান যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

নিউইয়র্ক টাইমস মঙ্গলবার তিনটি সূত্রের বরাতে বেসেন্টের বাসস্থান পরিবর্তনের খবর প্রকাশ করে। পরে রয়টার্সও বিষয়টি নিশ্চিত করে। ২০২৫ সালের জানুয়ারিতে ওয়াল স্ট্রিট জার্নালে বেসেন্টের জর্জটাউনের বাড়ির আকাশ থেকে তোলা ছবি প্রকাশের পর তার বিরুদ্ধে ইরানের হুমকি বেড়েছিল বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ প্রয়োগের কর্মসূচি ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর নেতৃত্ব দিচ্ছেন বেসেন্ট। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ইরানের হুমকিতে বেসেন্ট তার দায়িত্ব পালনে পিছপা হবেন না। গত বছর বেসেন্টসহ অন্তত সাতজন মার্কিন কর্মকর্তা নিরাপত্তার কারণে ওয়াশিংটন এলাকার নিজ বাসভবন ছেড়ে সামরিক ঘাঁটি বা সুরক্ষিত আবাসনে আশ্রয় নিয়েছেন।

এদিকে ইরানের হুমকির পর যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকে মার্কিন সামরিক বিমান সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

সোমবার ইংল্যান্ডের আরএএফ মিলডেনহল ঘাঁটি থেকে দুটি মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমানসহ কয়েকটি উড়োজাহাজ জার্মানি ও অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

এর আগে আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটির কাছে নিরাপত্তা-সংক্রান্ত ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়। মার্কিন প্রসিকিউটরদের অভিযোগ, তাদের কয়েকজন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) পক্ষে কাজ করছিলেন। তবে এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে তেহরান।

কিংস কলেজ লন্ডনের প্রতিরক্ষা অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক আন্দ্রেয়াস ক্রিগের মতে, মধ্যপ্রাচ্যের বাইরে প্রতিশোধমূলক তৎপরতা বিস্তারের চেষ্টা করছে ইরান।

তার ভাষ্য, যুক্তরাষ্ট্রের সামরিক বিমান ছড়িয়ে দিতে বাধ্য করা, নিরাপত্তা ব্যয় বাড়ানো এবং পশ্চিমা দেশগুলোতে আতঙ্ক তৈরি করাই তেহরানের কৌশল হতে পারে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ইরানের বড় ধরনের সামরিক হামলার আশঙ্কা আপাতত কম। তবে গোয়েন্দা নেটওয়ার্ক, নাশকতা ও মনস্তাত্ত্বিক চাপের মাধ্যমে পশ্চিমা দেশগুলোর ওপর উল্লেখযোগ্য নিরাপত্তা ও রাজনৈতিক ব্যয় চাপিয়ে দিতে পারে তেহরান। সূত্র: আল-জাজিরা

 

 

আয়শা/১২ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৪৩

▎সর্বশেষ

ad