ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

চৌগাছায় ৮ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

Ayesha Siddika | আপডেট: ১২ নভেম্বর ২০২৬ - ০৭:৫৫:৪২ পিএম

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে আট ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে চৌগাছা পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি, এম, এ, মুনীব। এসব আদালতে প্রসিকিউটর হিসেবে ছিলেন ঔষধ প্রশাসন দপ্তর যশোরের সহকারী পরিচালক সুলতানা রিফাত ফেরদৌস।

অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে খান ফার্মেসির মালিক মালিক সোহেল রানাকে ৩ হাজার টাকা, মাহিম ফার্মেসির মালিক মাসুদ রানাকে ২ হাজার টাকা এবং নিউ লাকী ফার্মেসির মালিক আব্দুর রহমানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাঁদের যথাক্রমে 3,৫ ও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া চৌগাছা উপজেলা সরকারি মডলে হাসপাতাল এলাকার ওষুধ ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে ২ হাজার টাকা, রোস্তমপুর গ্রামের মোহাম্মদ ইসলামকে ১ হাজার ৫০০ টাকা, একই গ্রামের ফারুক হোসেনকে ৩ হাজার টাকা, গরিবপুর গ্রামের মোহাম্মদ ফারুক হোসেনকে ৫ হাজার টাকা এবং শহরের বিশ্বাসপাড়া এলাকার সাইফুল বিশ্বাসকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল মজুত ও বিক্রয় এবং আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যহত থাকবে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

আয়শা/১২ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৪৩

▎সর্বশেষ

ad