শান্তা ইসলাম,নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোনায় আধ্যাত্মিক সাধক হযরত গাউসুল আজম হাওলাপুরী (র.)-এর জীবনদর্শন এবং তাঁর মানবিকতা ও তরিকত শিক্ষার ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হাওলাপুরী আশেকানবৃন্দের উদ্যোগে আয়োজিত এ সভায় বক্তারা তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবন ও মানবকল্যাণে অবদানের নানা দিক তুলে ধরেন। আজ ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৩টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তন হলে এই সভা অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নূরুজ্জামান নূরুর সভাপতিত্বে এবং কবি তানভীর জাহান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন দরবারে গাউছে হাওলার গদিনশীন পীর হযরত শাহ সুফি মাওলানা সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী (মা.জি.আ.)। অনুষ্ঠানে মূল প্রবন্ধ রচনা করেন অধ্যাপক ননী গোপাল সরকার এবং প্রবন্ধ পাঠ করেন সহকারী অধ্যাপক খন্দকার অলিউল্লাহ।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, মূল প্রবন্ধ রচয়িতা অধ্যাপক ননী গোপাল সরকার, অ্যাডভোকেট সৈয়দ ওয়াজিবুল হক এবং মজনু চেয়ারম্যান। সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে পীর হযরত শাহ সুফি মাওলানা সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী (মা.জি.আ.) বলেন, “প্রকৃত মানুষ হতে হলে মনের ভেতরের আমিত্বকে বাদ দিতে হবে।
আমাদের অন্তরকে পরিচ্ছন্ন ও পবিত্র করে পবিত্র কুরআন ও হাদিসের আলোর মวงয় জীবন পরিচালনা করতে হবে।” আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক এবং মরহুম পীরের ভক্ত-অনুসারীগণ উপস্থিত ছিলেন।
আয়শা/১২ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৩৪
