ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

শেষ ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

Ayesha Siddika | আপডেট: ১২ অক্টোবর ২০২৪ - ০৪:২৯:৪৩ পিএম

স্পোর্টস ডেস্ক : প্রথম দুই ম্যাচ হেরে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আগেই খুইয়েছে বাংলাদেশ দল। আজকের ম্যাচটি অনেকটা আনুষ্ঠানিকতার। যদিও বাংলাদেশের ক্রিকেট বাস্তবতায় ভারতের মাটিতে যেকোনো ম্যাচই গুরুত্বপূর্ণ। কেননা ভারতের বিপক্ষে একটা জয় পেলেই সেটা হতে পারে দারুণ অর্জন। এ হিসেবে শেষ ম্যাচ জিততে ভালো পরিকল্পনা ও একদাশ সাজিয়ে মাঠে নামবেন শান্তরা।

ম্যাচটি আবার মাহমুদুল্লাহ রিয়াদের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। এই ম্যাচে তাই জয় দিয়েই ভারত সফরের ইতি টানতে চায় নাজমুল হোসেন শান্তর দল। পরিবর্তন আসতে পারে একাদশেও। ভারতের সফরের শেষ ম্যাচে ওপেনার পারভেজ হোসেন ইমনের জায়গায় দেখা যেতে পারে তানজিদ হাসান তামিমকে। জাকের আলীর জায়গায় অফস্পিনার মাহেদী হাসানকেও দেখা যেতে পারে একাদশে। এছাড়া একাদশে পরিবর্তন আসার তেমন কোনো সম্ভাবনা নেই।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: 
তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

 

 

কিউটিভি/আয়শা/১২ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:২৩

▎সর্বশেষ

ad