ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

জাতিসংঘ শান্তিরক্ষী ঘাঁটিতে ইসরাইলের হামলা ‘অগ্রহণযোগ্য’

Anima Rakhi | আপডেট: ১১ অক্টোবর ২০২৪ - ০৮:৩৩:২৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক  : ইইউ প্রধান চার্লস মিশেল শুক্রবার জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছেন।

শান্তি রক্ষীরা জানান, ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননে তাদের সদর দফতরে হামলা চালিয়েছে। ভিয়েনতিয়ান থেকে এএফপি এ খবর জানায়।

লাওসে দক্ষিণ-পূর্ব এশীয় শীর্ষ সম্মেলনের ফাঁকে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট এএফপিকে বলেন, ‘জাতিসংঘের শান্তি মিশনের ওপর হামলা দায়িত্বহীনতা এবং এটি অগ্রহনযোগ্য। সে কারণেই আমরা ইসরাইল ও সকল পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইনকে পুরোপুরি সম্মান করার আহ্বান জানাচ্ছি।’

কিউটিভি/অনিমা/১১ অক্টোবর ২০২৪,/রাত ৮:৩৩

▎সর্বশেষ

ad