ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

মালয়েশিয়ায় ১৭ বাংলাদেশি আটক

Anima Rakhi | আপডেট: ১০ অক্টোবর ২০২৪ - ০২:১৮:৫৪ পিএম

ডেস্ক নিউজ : মালয়েশিয়ার ১৭ বাংলাদেশিসহ ৩০ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। গতকাল বুধবার (৯ অক্টোবর) দেশটির কেলান্তান রাজ্যের কোটা ভারু এলাকা থেকে এদের আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দি সান ডেইলি।

পত্রিকাটি জানায়, দুই দিনের অভিযানে বাংলাদেশিসহ ৩০ অভিবাসীকে আটক করা হয়েছে।

কেলান্তান অভিবাসন বিভাগের ডেপুটি ডিরেক্টর (ব্যবস্থাপনা) নিক আখতারুল হক নিক আবদুল রন এক বিবৃতিতে জানান, কোটা ভারু শহরের আশেপাশে সুপারমার্কেট, লোহার কারখানাসহ বেশ কয়েকটি বাড়ি এবং রেস্তোরায় অভিযান চালানো হয়।

অভিযানে ১৭ জন বাংলাদেশি, ২ জন পাকিস্তানি, থাইল্যান্ডের ৯ জন, ভারতীয় ১ জন ও মায়ানমারের ১ জন নাগরিককে আটক করা হয়। আরও তদন্তের জন্য আটকৃতদের তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

অবৈধ অভিবাসীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নিক আখতারুল হক নিক। তিনি রাজ্যে বিদেশিদের উপস্থিতি বা আইন ভঙ্গকারী বিদেশিদের জড়িত কোনো কার্যকলাপ সম্পর্কে তথ্য দেওয়ার জন্য জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান।

কিউটিভি/অনিমা/১০ অক্টোবর ২০২৪,/দুপুর ২:১৬

▎সর্বশেষ

ad