ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার

Ayesha Siddika | আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ - ০৮:০১:৩৩ পিএম

স্পোর্টস ডেস্ক : শ্রীমান্ত মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে রোববার (৬ অক্টোবর) ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। এ ম্যাচে তিন পেসার ও দুই স্পিনারকে নিয়ে খেলবে বাংলাদেশ। তিন পেসার নিয়ে মাঠে নামছে স্বাগতিকরাও।

চলতি বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। বিশ্বচ্যাম্পিয়ন দলের অনেকেই আছেন বাংলাদেশের বিপক্ষে এই সিরিজের একাদশে। ঘরের মাঠে ম্যাচ হওয়ায় বাড়তি সুবিধা পাবে ভারত। তার ওপর এই সিরিজে বাংলাদেশের দলে নেই অভিজ্ঞ সাকিব আল হাসান। সব দিক থেকেই কিছুটা ব্যাকফুটে আছে টাইগাররা।
 
যদিও সাকিবের অভাব পূরণে দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। প্রথম ম্যাচের একাদশেও সুযোগ মিলেছে তার। টপ অর্ডারের ব্যর্থতা ঘোচাতে সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমনও। টাইগার একাদশে আছেন তিন পেসার তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। তাদের সঙ্গে বল হাতে রিশাদ হোসেন জ্বলে উঠলে বিপাকে পড়তে বাধ্য ভারত। তার আগে অবশ্য ব্যাট হাতে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেয়ার দায়িত্ব পালন করতে হবে লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়দের।
 
বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
 
ভারত একাদশ: অভিষেক শর্মা, সানজু স্যামসন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), নীতিশ রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুন চক্রবর্তী, আর্শদীপ সিং ও মায়াঙ্ক যাদব।

 

 

কিউটিভি/আয়শা/০৬ অক্টোবর ২০২৪,/রাত ৮:০০

▎সর্বশেষ

ad