ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী সাবেক উপজেলা চেয়ারম্যান খোকন ঢাকায় গ্রেফতার

superadmin | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ - ০৮:১৪:৩৯ পিএম

ডেস্কনিউজঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নেত্রকোনায় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী সাবেক উপজেলা চেয়ারম্যান খাইরুল কবির খোকনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কল্যাণপুর থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৪ আগস্ট নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী সাবেক উপজেলা চেয়ারম্যান খাইরুল কবির খোকনকে ঢাকার কল্যাণপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

বিপুল/১২.০৯.২০২৪/রাত ৮.০৭

▎সর্বশেষ

ad