ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে ২২২ বাংলাদেশি আটক

Ayesha Siddika | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৪ - ০৯:১০:২৭ পিএম

ডেস্ক নিউজ : বুধবার (৪ সেপ্টেম্বর) দেশটির কেদাহ রাজ্যের কুলিমের নিকটবর্তী লুনাসের একটি প্রাঙ্গণে সমন্বিত অভিযানে ২২৮ জন অভিবাসীকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২২২ জন বাংলাদেশি, পাঁচজন চীনা, ও একজন ভারতীয় নাগরিক রয়েছেন।

কেদাহ অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ রিদজুয়ান মোহাম্মদ জাইন বলেন, কেদাহ অভিবাসন বিভাগ ‘নিয়োগকর্তা পরিবর্তন’ সেবা প্রদানকারী কর্মসংস্থান সংস্থাগুলোর সেবা ব্যবহার করে এমন একটি সমন্বিত অভিযানে মোট ২২৮ জনকে সফলভাবে আটক করে।
 
মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কেদাহ’র এনফোর্সমেন্ট ডিভিশনের ইন্টেলিজেন্স অ্যান্ড অপারেশনস ইউনিটের ইমিগ্রেশন অফিসারদের একটি দল এই অভিযান পরিচালনা করে।
 
ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩, ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩, পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৬ এবং অ্যান্টি ট্রাফিকিং ইন পার্সনস অ্যান্ড অ্যান্টি-স্মাগলিং অব পার্সনস অ্যাক্ট ২০০৭-এর অধীনে মামলাটি তদন্ত করা হচ্ছে।
 
বিদেশিদের কর্মসংস্থান সংস্থাগুলো বেছে নেয়ার ক্ষেত্রে যাতে আরও সতর্কতা অবলম্বন এবং জালিয়াতির বিষয়টি এড়াতে পারে সেজন্য মানব সম্পদ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে নিবন্ধিত হওয়ার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানায় বিভাগটি।

 

 

কিউটিভি/আয়শা/০৭ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:০৫

▎সর্বশেষ

ad