ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

দেশে ফিরতে হবে না ৫৭ বাংলাদেশিকে, আমিরাতেই কাজ করবেন

Anima Rakhi | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪ - ১০:৪৯:৪৯ পিএম

ডেস্ক নিউজ : কোটা সংস্কারের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে ক্ষমাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে দেশে ফিরতে হবে না বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) তিনি এ কথা বলেন। 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আরব আমিরাত ৫৭ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠাবে না। তাদেরকে সেখানেই কাজ করার সুযোগ দেয়া হবে। এছাড়া অন্যান্য দেশে আইনভঙ্গের কারণে যারা জেলে আছেন তাদেরকেও মুক্ত করার জন্য সরকার চেষ্টা করছে। 

গত জুলাই মাসে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করেন এই ৫৭ জন প্রবাসী বাংলাদেশি। দেশটিতে যেকোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ হওয়ায় তাদের গ্রেপ্তার করে আমিরাত কর্তৃপক্ষ।

গণমাধ্যমের খবর অনুযায়ী, গত ১৯ জুলাই সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা ওই বিক্ষোভ করেন। পরে আবুধাবির ফেডারেল কোর্ট অব আপিল এই ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়।

কিউটিভি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:৪৬

▎সর্বশেষ

ad