ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

মালয়েশিয়ায় অবৈধভাবে পাখি বিক্রি, বনবিভাগের অভিযানে বাংলাদেশি যুবক আটক

Ayesha Siddika | আপডেট: ৩১ আগস্ট ২০২৪ - ০৫:০৫:০৩ পিএম

ডেস্ক নিউজ : জহুর রাজ্যের পাসির গুদাং এলাকার একটি চত্বরে পাখির দোকান ছিল ওই যুবকের। বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ওই দোকানে অভিযান চালান দেশটির বন্যপ্রাণী সংরক্ষণ ও জাতীয় উদ্যান বিভাগের কর্মকর্তারা। 

মালয়েশিয়ার বন্যপ্রাণী সংরক্ষণ ও জাতীয় উদ্যান বিভাগ পেরিহিলিতনের মহাপরিচালক দাতুক আবদুল কাদির আবু হাশিম জানান, বন্যপ্রাণী পাচার মোকাবিলায় এই অভিযান চালানো হয়। যার নেতৃত্বে ছিল পেরিহিলিতান ওয়াইল্ডলাইফ ক্রাইম ইউনিট (ডব্লিউসিইউ)।
 
অভিযানকালে একটি গোলাপ-রিংওয়ালা প্যারাকিট, দুটি ফিশার লাভবার্ড, তিনটি সাদা চোখের পাখি, একটি রক ম্যাগপাই, দুটি রামধনু লরিকিট ও একটি সাদা মুকুটযুক্ত শামা পাখি পাওয়া যায়। একই সঙ্গে অ্যাকুয়ারিয়ামে চারটি সান কনিউর পাখিও জব্দ করা হয়।
 
বাংলাদেশি যুবক দেশটিতে বন্যপ্রাণী রাখার লাইসেন্স বা পারমিট দেখাতে ব্যর্থ হন। তাকে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১০-এর অধীনে আটক করা হয়। অধিকতর তদন্তের জন্য তাকে সেরি আলম জেলা সদরে নিয়ে যাওয়া হয়েছে।

 

কিউটিভি/আয়শা/৩১ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:০৪

▎সর্বশেষ

ad