ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

সৌদি আরবে ৭ দিনে গ্রেপ্তার ১৭৬১৬

Anima Rakhi | আপডেট: ২৫ আগস্ট ২০২৪ - ০৮:৩৫:৩৮ পিএম

ডেস্ক নিউজ : সৌদি আরবে ১৫ থেকে ২১ আগস্ট পর্যন্ত ১৭ হাজার ৬১৬ অবৈধ বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালিত দেশব্যাপী পরিদর্শন অভিযানের ধারাবাহিকতায় তাদের গ্রেপ্তার করা হয়। গালফ নিউজ রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ হাজার ২২ জন রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী, চার হাজার ২১৬ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী এবং দুই হাজার ৩৭৮ জন শ্রম আইন লঙ্ঘন করেছে।

বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা জড়িত যৌথ নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮৮৩ জন সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে, যার মধ্যে ৪১ শতাংশ ইয়েমেনি নাগরিক, ৫৮ শতাংশ ইথিওপীয় এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এ ছাড়া ৬৮ জনকে অবৈধভাবে সৌদি আরব ত্যাগ করার চেষ্টার সময় গ্রেপ্তার করা হয়েছে।

একই সঙ্গে কর্তৃপক্ষ আইন লঙ্ঘন করে পরিবহন, আশ্রয় ও নিয়োগের অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে।

বর্তমানে ১৩ হাজার ৪৭১ জন পুরুষ, এক হাজার ৭১ জন নারীসহ ১৪ হাজার ৫৪২ জন প্রবাসী আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
এ ছাড়া ইতিমধ্যে পাঁচ হাজার ৯২৬ জন লঙ্ঘনকারীকে ভ্রমণ নথির জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে, দুই হাজার ৭০ জন ভ্রমণ রিজার্ভেশন প্রক্রিয়া সম্পন্ন করছে এবং ১৩ হাজার ৯৫২ জনকে নির্বাসিত করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, কেউ দেশে অবৈধ প্রবেশ, পরিবহন বা অননুমোদিত ব্যক্তিদের আশ্রয়ে সহায়তা করলে ১৫ বছর পর্যন্ত জেল এবং এক মিলিয়ন সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এই ধরনের কার্যকলাপে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে।

কিউটিভি/অনিমা/২৫ অগাস্ট ২০২৪,/রাত ৮:৩৫

▎সর্বশেষ

ad