ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

মালয়েশিয়ায় অবৈধ বিদেশি কর্মী নিয়োগ, ৯০০ নিয়োগকর্তা গ্রেফতার

Ayesha Siddika | আপডেট: ২০ আগস্ট ২০২৪ - ০৫:১২:১৩ পিএম

ডেস্ক নিউজ : মালয়েশিয়ায় অবৈধ বিদেশি কর্মী নিয়োগ দেওয়ার অভিযোগে ৯০০ নিয়োগকর্তাকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে ১৬ আগস্ট পর্যন্ত ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (জেআইএম) মোট ১১,৯০৩টি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

ইমিগ্রেশন-এর মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ বলেছেন, নিয়োগকর্তারা অবৈধ অভিবাসী কর্মী নিয়োগে শীর্ষে আছেন। একজন মালয়েশিয়ান অবৈধ বিদেশি কর্মীকে নিয়োগ করতে পারে না। তাদের উচিৎ বৈধ কর্মী নিয়োগ করা যাদের অনুকূলে ইমিগ্রেশনের অনুমতি আছে; কিন্তু তারা অবৈধ বিদেশী কর্মীদের নিয়োগ করে। ফলে আমরা ৯০০ নিয়োগকর্তাকে শাস্তির আওতায় এনেছি।  

তিনি বলেন, এই সময়ের মধ্যে পরিচালিত অভিযানে মোট ১০৬,৪৩২টি পরিদর্শন করা হয়েছে এবং বিভিন্ন অপরাধে মোট ২৯,০৩০ জনকে গ্রেফতার ও শাস্তির ব্যবস্থা করা হয়েছে। জানুয়ারি থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত পরিচালিত অভিযানে, ইমিগ্রেশন অবৈধ অভিবাসীদের নিয়োগ এবং অবৈধ বিদেশিদের আশ্রয় দেওয়ার জন্য ৯০০ মালয়েশিয়ান নিয়োগকর্তাকেও গ্রেফতার ও শাস্তি দিয়েছে। 

১৯ আগস্ট এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইমিগ্রেশন বিভাগের মূল ফোকাস হচ্ছে নিয়োগ কর্তাকে চিহ্নিত করা যারা এ দুটি অপরাধ করেছে, তারপর নিষ্পত্তিমূলক ব্যবস্থা নেওয়া। রুসলিন বলেন, মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ডাম্পিং করছে নিয়োগ কর্তা নিজেই এবং নিজ প্রতিষ্ঠানে  শ্রমিক হিসেবে অবৈধ অভিবাসীদের নিয়োগ করেন।

উল্লেখ্য, ইতোপূর্বে কোথাও অবৈধ অভিবাসী অবস্থান বা কাজ করলে সে সম্পর্কে তথ্য দেওয়ার জন্য নাগরিকদের উদ্বুদ্ধ করে ইমিগ্রেশন বিভাগ। মহাপরিচালক বলেন, অবৈধ অভিবাসী কর্মী নিয়োগ ও আশ্রয় দেওয়া নিয়োগকর্তাদের বড় ভুল এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে কারণ ইমিগ্রেশন বিভাগ এই বিষয়ে মোটেই আপস করবে না।
 
এ বিষয়ে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার সরকারের সঙ্গে কার্যকর ব্যবস্থা নেবে বলে প্রবাসীরা আশা করছেন।

 

কিউটিভি/আয়শা/২০ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:০৫

▎সর্বশেষ

ad