ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

গৌরীপুরে ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

Ayesha Siddika | আপডেট: ১৯ আগস্ট ২০২৪ - ১০:৫২:০৬ পিএম

ডেস্ক নিউজ : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় জনতা।

সোমবার (১৯ আগস্ট) বিকালে গৌরীপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ শহীদুল্লার নেতৃত্বে ইউপি চেয়ারম্যান হযরত আলীর পদত্যাগের দাবিতে পৌর শহরের বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়ে সংক্ষিপ্ত সমাবেশে করে।

ইউপি সদস্য মোঃ শহীদুল্লাহ বলেন, হযরত আলী নৌকা মার্কার চেয়ারম্যান। তিনি তার সন্তানদের নিয়ে বিগত তিন বছরে ইউনিয়ন পরিষদে অনেক দুর্নীতি ও লুটপাট করেছেন। আমরা আজকে ইউনিয়নের জনগণকে সাথে নিয়ে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছি। এবং তার দুর্নীতি ও লুটপাট তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

জানতে চাইলে ইউপি সদস্য হযরত আলী বলেন, আমি পরিষদে আসি না এটা সত্য নয়। আজকেও আমি পরিষদে এসে ইউপি সদস্যদের নিয়ে মিটিং করে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেছি। ইউপি সদস্য শহীদের সাথে পারিবারিক দ্বন্দ থাকায় তিনি পদত্যাগের দাবিতে মিছিল করেছেন। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাকিল আহমেদ বলেন, হযরত আলী চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মিছিলের বিষয়টি জেনেছি। এটা স্থানীয় সরকারের একটি প্রতিষ্ঠান। আমরা উনার বিরুদ্ধে উঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগুলো তদন্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রেরণ করবো।

 

 

কিউটিভি/আয়শা/১৯ অগাস্ট ২০২৪,/রাত ১০:৪৪

▎সর্বশেষ

ad