ব্রেকিং নিউজ
রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের, নতুন জ্বালানি সংকটের শঙ্কা বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮ বিএনপি ধর্মীয় বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না : মির্জা ফখরুল সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ?

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বিপ্লবীদের প্রতি শেখ হাসিনার শ্রদ্ধা

Ayesha Siddika | আপডেট: ০৯ জুলাই ২০২৪ - ০৫:১০:০৭ পিএম

ডেস্ক নিউজ :  তিয়েনআনমেন স্কয়ারে চীনা বিপ্লবের বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বেইজিং সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (জুলাই ০৯) বিকেলে তিয়েনআনমেন স্কয়ারে স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন তিনি।

পুষ্পস্তবক অর্পণের পর বিপ্লবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন শেখ হাসিনা। এসময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। এ সময় দুই দেশের জাতীয় সংগীত বাজা হয় এবং চীনের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম দেয়। চীনের প্রধানমন্ত্রী লি কিংয়ের আমন্ত্রণে বেইজিং সফরে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার সন্ধ্যায় বেইজিং আসেন তিনি।

চীন সফর শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে ১১ জুলাই দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। এ সফরে দুই দেশের সম্পর্ক ‘কৌশলগত অংশীদারত্ব’ থেকে ‘বিস্তৃত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বে’ উন্নীত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

 

 

কিউটিভি/আয়শা/০৯ জুলাই ২০২৪,/বিকাল ৫:০৫

▎সর্বশেষ

ad