ব্রেকিং নিউজ
ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির 

দুর্ঘটনায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিডিয়া উপদেষ্টার মৃত্যু

Anima Rakhi | আপডেট: ০৬ জুলাই ২০২৪ - ০১:৪২:৩১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিডিয়া উপদেষ্টা লুনা আল শিবল। গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর শুক্রবার (৫ জুলাই) তার মৃত্যু হয়। 

শুক্রবার প্রেসিডেন্ট অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর আলআরাবিয়ার। 

প্রেসিডেন্ট অফিস থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ান আরব প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের উপদেষ্টা লুনা আল শিবল গাড়ি দুঘটনায় আহত হয়ে শুক্রবার মারা গেছেন। তার মৃত্যুতে প্রেসিডেন্ট বাশার আল আসাদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।  

এতে আরও বলা হয়, তিনি গত কয়েক বছর ধরে প্রেসিডেন্ট আল আসাদের রাজনৈতিক এবং মিডিয়া পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করতেন। 

দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার পর লুনা আল শিবন মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় ভুগছিলেন। 

৪৮ বছর বয়সী এই নারী কাতারের জনপ্রিয় সংবাদমাধ্যম আলজাজিরায় সাংবাদিকতা ছেড়ে বাসার আল আসাদের মিডিয়া উপদেষ্টা হিসেবে যোগদান করেন। তিনি এমন সময় আসাদ সরকারের উপদেষ্টা হয়েছিলেন যখন ২০১১ সালের রাজধানী দামেস্কে শান্তিকামী বিক্ষোভকারীদের ওপর দমন পীড়ন শুরু হয়। যা পরবর্তীতে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়। 

পরবর্তীতে তিনি তার যোগাযোগ দক্ষতার মাধ্যমে আসাদ সরকারের আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে এবং গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়াসহ বিদেশ সফরেও যেতেন। 

কিউটিভি/অনিমা/০৬ জুলাই ২০২৪,/দুপুর ১:৪২

▎সর্বশেষ

ad