ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

যেখানেই আটকে যাবো, জয়বাংলা বলে এগিয়ে যাবো: পপি

Ayesha Siddika | আপডেট: ২৩ জুন ২০২৪ - ০৫:০৩:৩৭ পিএম

ডেস্ক নিউজ : ‘আওয়ামী লীগ একটা অনুভূতির নাম। বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের হৃদয়ের স্পন্দন’ বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি।

আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (২৩ জুন) দুপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওই আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি বলেন, ২০৪১ সালে রুপকল্প বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন। দিন রাত কাজ করে যাচ্ছেন দেশে এবং দেশের বাইরে। প্রত্যেক জায়গায় সম্মান ও শ্রদ্ধায় তাই আজ আমরা মাথা উঁচু করে বলতে পারি আমরা বাঙালি, আমরা বাংলাদেশী, আমরা শেখ হাসিনার সৈনিক, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড হারুন আল বারী, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, মাওহা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আল ফারুক।

আলোচনা সভা শেষে কেককাটা ও দোয়া অনুষ্ঠিত হয়।

 

 

কিউটিভি/আয়শা/২৩ জুন ২০২৪,/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad