ব্রেকিং নিউজ
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ? ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভালুকায় তিন মিষ্টির দোকানকে জরিমানা

Ayesha Siddika | আপডেট: ২২ জুন ২০২৪ - ১০:২২:১৬ পিএম

ডেস্ক নিউজ : ময়মনসিংহের ভালুকায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী, স্টিকার বিহীন খাবার পরিবেশনা ও মেয়াদোত্তীর্ণ খাবার রাখার অপরাধে তিন তিন মিষ্টির দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২২ জুন) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলার পৌর সদরে অবস্থিত ওই তিন দোকানে জরবমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহান লাবীব জিসান।

এসময় রসের মিষ্টিকে ২০০০০ টাকা, টাঙ্গাইল পোড়াবাড়ি মিস্টির দোকানকে ১০০০০ ও আলীবাবা সুইটসকে ১০০০০ টাকা সর্বমোট ৪০,০০০ টাকা অর্থদন্ড দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে ভালুকা পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক ও ভালুকা মডেল থানার পুলিশ সহযোগিতা করেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবীব জিসান বলেন অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, স্টিকারবিহীন খাবার রাখার পরিবেশন ও মেয়াদোত্তীর্ণ খাবার রাখার অপরাধে তিন মিষ্টি ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান। এই অভিযান অব্যাহত থাকবে।

 

 

কিউটিভি/আয়শা/২২ জুন ২০২৪,/রাত ১০:২১

▎সর্বশেষ

ad