ব্রেকিং নিউজ
উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাংক হিসাব জব্দ বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী-সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৩০ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের

বিচ্ছেদ গুঞ্জনের মধ্যেই রহস্যময় পোস্ট নাতাশার

Ayesha Siddika | আপডেট: ১৪ জুন ২০২৪ - ০১:৩৩:৪১ পিএম

স্পোর্টস ডেস্ক : নাতাশা স্ট্যানকোভিচ ও হার্দিক পান্ডিয়ার বেশ কিছু দিন ধরেই বিবাহবিচ্ছেদের গুঞ্জন চলছে। যদিও আবার অনেকের ধারণা— তাদের মধ্যে বিচ্ছেদের কোনো সম্ভাবনা নেই, মূলত আইপিএলের ব্যর্থতা ঢাকতে ডিভোর্সের এই নাটক। তবে কোনটি সত্যি, কোনটি মিথ্যা তা এখনো বোঝা মুশকিল। কারণ এখন পর্যন্ত হার্দিক ও নাতাশার কেউই আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদের কথা জানান দেননি। 

এর আগে বুধবার নাতাশা তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছেলে অগস্ত্যর সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন— ‘কিছু সুখী মুহূর্ত’। অভিনেত্রী তার ছেলের সঙ্গে বেশ কয়েকটি সুন্দর মুহুর্তের ছবি এবং ভিডিও পোস্ট করেছেন। প্রথম ছবিতে দেখা গেছে অগস্ত্য তার মাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, সঙ্গে ঘুমাচ্ছে নাতাশাও। আরও একটি ছবিতে নাতাশাকে লিফটের আয়নায় সেলফি তুলতে দেখা যায়। তা ছাড়া নাতাশা একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা গেছে— ছোট্ট অগস্ত্য ছুটে এসে পুশআপ করছে। 

আবার অন্য একটি ভিডিওতে দেখা গেছে, নাতাশা জিমে নাচ করছেন। আবার দেখা গেছে, গাড়িতে বসে তাকে পছন্দের গানের সঙ্গে গুনগুন করতেও। এ ছাড়া নাতাশা আঙুর, কলা নানা রকমের বীজ ও কাঠবাদাম দেওয়া স্বাস্থ্যসম্মত খাবারের ছবিও শেয়ার করেছেন। উল্লেখ্য, ২০১৮ সাল থেকে সম্পর্কে ছিলেন হার্দিক পান্ডিয়া ও নাতাশা। ২০২০ সালের মে মাসে তারা গাঁটছড়া বেঁধেছিলেন। বাগদানের মাসখানেকের মধ্যেই নাতাশা প্রেগন্যান্সি হন। নাতাশা মা হতে চলার সুখবরও পান অনুরাগীরা। এর ঠিক দুই মাস পর অর্থাৎ ৩০ জুলাই অগস্ত্যর জন্ম দেন নাতাশা। তবে গুঞ্জন রয়েছে, ছেলেকে নিয়ে বর্তমানে আলাদা থাকছেন নাতাশা।

 

 

কিউটিভি/আয়শা/১৪ জুন ২০২৪,/দুপুর ১:৩০

▎সর্বশেষ

ad