ব্রেকিং নিউজ
উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাংক হিসাব জব্দ বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী-সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৩০ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের

এক্সপ্রেসওয়েতে বেড়েছে যানবাহনের চাপ, ৮ কিলোমিটার যানজট

Anima Rakhi | আপডেট: ১৪ জুন ২০২৪ - ১১:৫২:০২ এএম

ডেস্ক নিউজ : স্বজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়ে গ্রামে ফিরতে শুরু করেছে মানুষ। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ। পদ্মা সেতুর টোল প্লাজা থেকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ছনবাড়ি পর্যন্ত প্রায় ৮ কিলোমিটারজুড়ে যানবাহনের জট লেগেছে।

শুক্রবার (১৪ জুন) ভোর থেকে যানবাহন চাপ বাড়তে থাকে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

এদিকে স্বাভাবিক সময়ের চেয়ে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনগুলোকে টোল গ্রহণে কিছুটা সময় অপেক্ষা করতে হচ্ছে। এ কারণে সেতু এলাকায় যানবাহনের ধীরগতি রয়েছে।

মাওয়া ট্রাফিক ইন্সপেক্টর জিয়াউল ইসলাম গণমাধ্যমকে বলেন, টোল প্লাজা থেকে প্রায় ছনবাড়ি পর্যন্ত ৮ কিলোমিটার এই জট রয়েছে। ভোর থেকে একসঙ্গে এত গাড়ি এবং পদ্মা সেতুর ওজন পরিমাপক যন্ত্র অপারেটর কাজে যারা জড়িত তাদের ধীরগতির কারণে মহাসড়কে ট্রাকের জট লেগে যায়।

ওয়েট স্কেলের লোকজনের সঙ্গে কথা বলে দ্রুত ট্রাক সরাতে পারলে কিছুটা যানজট কমতে পাড়ে।

কিউটিভি/অনিমা/১৪ জুন ২০২৪,/সকাল ১১:৫১

▎সর্বশেষ

ad