ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

শাহরুখ রাজি থাকলে নিজের বায়োপিকে অভিনয় করতে আগ্রহী সানিয়া

Anima Rakhi | আপডেট: ১০ জুন ২০২৪ - ০৪:০২:৩৩ পিএম

স্পোর্টস ডেস্ক : ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জা। আন্তর্জাতিক মঞ্চে একাধিক ট্রফি জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন এই তারকা। তাই তার বায়োপিক নিয়ে কৌতূহল থাকাটা অস্বাভাবিক নয়। 

সম্প্রতি কপিল শর্মার একটি কমেডি শোয়ে বায়োপিক নিয়ে প্রশ্ন করা হয় সানিয়াকে।

কপিল জানতে চান, নিজের বায়োপিকে সানিয়া কাকে দেখতে চাইবেন? উত্তরে মজা করে সানিয়া বলেন, ‘আর কোনো অভিনেত্রীর বোন কি বাকি আছে?’ এরই সঙ্গে তিনি বলেন, আমাদের দেশে বহু ভালো অভিনেত্রী রয়েছেন। যে কেউই অভিনয় করতে পারেন। অন্যথায় আমি নিজেও অভিনয় করতে পারি।’

শোয়ে তার সঙ্গেই ছিলেন ভারতীয় বক্সার মেরি কম। ২০১৪ সালে মেরির বায়োপিকে অভিনয় করেছিলেন প্রিয়ংকা চোপড়া। অন্যদিকে ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহালের বায়োপিকে অভিনয় করেছিলেন পরিণীতি চোপড়া। 

কপিল জানান, বলিউড বাদশাহ শাহরুখ খান একবার একটি সাক্ষাৎকারে বলেন, সানিয়ার বায়োপিকে বাদশা তার প্রেমিকের চরিত্রে অভিনয় করতে চান। তা শুনে সানিয়া কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন। 

কারণ সম্প্রতি পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছে। কিন্তু মজা করে সানিয়া বলেন, ‘তার আগে তো আমাকে ভালোবাসার পাত্র খুঁজে পেতে হবে।’

তবে এখানেই শেষ নয়। এর পরেই কপিল জানতে চান, যে শাহরুখ রাজি হলে সানিয়া ছবিটা করবেন কিনা। জবাবে সানিয়া জানান, শাহরুখ রাজি হলে হয়তো আমি নিজেই অভিনয় করব। এ ছাড়া অক্ষয় কুমার যদি রাজি হন, তা হলেও আমি ছবিটা করব।

গত কয়েক বছর সানিয়া ও শোয়েবের সম্পর্ক ভালো ছিল না। দুজনে আলাদা থাকছিলেন। চলতি বছরের ২০ জানুয়ারি পাক অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে তার বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেন শোয়েব। 

তার পরেই জানা যায়, সানিয়া ও শোয়েবের বিচ্ছেদ হয়ে গেছে। এখন সানিয়ার বায়োপিকে শেষ পর্যন্ত কে অভিনয় করেন সেটাই দেখার।

 

কিউটিভি/অনিমা/১০ জুন ২০২৪,/বিকাল ৪:০২

▎সর্বশেষ

ad