ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

৪ রানে আউট বিরাট, আনুশকার প্রতিক্রিয়া ভাইরাল

Anima Rakhi | আপডেট: ১০ জুন ২০২৪ - ০৩:৫৩:০০ পিএম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর ম্যাচে মাত্র চার রানে আউট হন বিরাট কোহলি। গ্রুপ এ-এর প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনি মাত্র ১ রান করেছিলেন। রোববারের ম্যাচের শুরুতে নাসিম শাহের হাতে বিরাটের আউট হওয়া অসহায় করেছিল পুরো দেশকে। এভাবে আউট হওয়া মানতে পারছিলেন না বিরাট নিজেও। তার মুখে ফুটে উঠেছিল বিরক্তি-হতাশা, যা ধরা পড়েছিল ক্যামেরাতেও। এমনকি, প্যাভিলিয়নে উপস্থিত আনুশকারও তখন একই অবস্থা।

রোববার রাতে ভারত-পাক ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম। এমনকি রোহিতও ঠিক করে রেখেছিলেন, তারা টসে জিতলে প্রথমে বোলিংই বাছবেন।

একাধিক ভাইরাল হওয়া ছবি দেখা যাচ্ছে, বিরাট আউট হতেই অন্ধকার নেমে আসে আনুশকা চোখে মুখে। হতাশ হন তিনিও যে তা স্পষ্ট। যেন অনেক কষ্টে সংযত করছেন নিজের আবেগকে।

সামাজিক মাধ্যমে শেয়ার হওয়া এই পোস্টটিতে একজন কমেন্ট করেছেন, ‘আগামী দিনে নিশ্চয়ই ভালো খেলবে। আশা ছাড়ার দরকার নেই।’ দ্বিতীয়জনের মন্তব্য, ‘একবার যে রাজা, বরাবর সেই রাজা। আমরা তোমায় ভালোবাসি’। তৃতীয়জনের মন্তব্য, ‘নিজের ভালোবাসার মানুষকে এভাবে হারতে দেখা কষ্টের। আনুশকার চোখে মুখে সেই যন্ত্রণা ফুটে উঠেছে’।

কোহলি ভালো না করলেও রবিবাসরীয় ওই ম্যাচে শেষ পর্যন্ত ভারতই জিতেছে। 

কিউটিভি/অনিমা/১০ জুন ২০২৪,/বিকাল ৩:৫২

▎সর্বশেষ

ad