ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

৫৩ বছরে সর্বোচ্চ গোল হজম ইউনাইটেডের, চোটকে দুষলেন কোচ

Ayesha Siddika | আপডেট: ১৩ মে ২০২৪ - ০৮:০৫:২৫ পিএম

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় এই মুহূর্তে অষ্টম অবস্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। যা সবশেষ ১০ বছরের মধ্যে সর্বোচ্চ। লিগে হতাশাজনক এই মৌসুমের শেষ দিকে এসে আরেকটি না চাওয়া কীর্তি গড়েছে অল রেডরা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৮২টি গোল হজম করেছে তারা। যা ১৯৭০-৭১ মৌসুমের পর সর্বোচ্চ। গতকাল লিগে নিজেদের মাঠে আর্সেনালের বিপক্ষে ১-০ গোল হেরেছে ইউনাইটেড। এই মৌসুমে এটি তাদের ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে নবম হার। 

মৌসুমের শুরু থেকেই চোট অবশ্য বেশ খানিকটাই ভুগিয়েছে ইউনাইটেডকে। চোটে দলের বাইরে প্রায় ছয় ডিফেন্ডার। এতে মিডফিল্ডার কাসেমিরোকে একাধিক ম্যাচে খেলতে হয়েছে ডিফেন্ডার হিসেবে। এতে রক্ষণ সাজাতে হিমশিম খেতে হয়েছে প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দলতিকে। এতেই মৌসুমের এই বাজের অবস্থানের জন্য তাই চোটকে দুষলেন অল রেডদের কোচ এরিক টেন হাগ। 

নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করা এক রিপোর্টে এসব নিয়ে বলেন ইউনাইটেড কোচ। তিনি বলেন, ‘আমি জানি না, আমাদের সব খেলোয়াড় ফিট থাকলে আমাদের কোথায় থাকা উচিত। তবে অবশ্যই সবাইকে পাওয়া গেলে আমরা আরও বেশি পয়েন্ট পেতাম।’ 

ইংলিশ প্রিমিয়ার লিগের সবশেষ ১০ মৌসুমের মধ্যে এবার সবচেয়ে বাজে অবস্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। এর আগের নয় মৌসুমে লিগ তালিকায় শেষ পর্যন্ত সর্বনিম্ন ছয়ে ছিল লিগ ইতিহাসের সবচেয়ে সফল দলটি। গত মৌসুমেও তিনে থেকে লিগ শেষ করেছে ইউনাইটেড। তবে এবারের আসরের শেষ দিকে এসে ৩৬ ম্যাচ শেষে অল রেডদের পয়েন্ট ৫৪, আছে তালিকার আটে। 

 

 

কিউটিভি/আয়শা/১৩ মে ২০২৪,/রাত ৮:০৪

▎সর্বশেষ

ad