ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বলিউডে কাজ করছেন মধুমিতা

Ayesha Siddika | আপডেট: ১৩ মে ২০২৪ - ০৮:০৩:১৫ পিএম

বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, একটি বলিউড সিনেমায় অভিনয়ের জন্য পছন্দ করা হয়েছে মধুমিতাকে। সম্প্রতি সিনেমাটির অডিশন পর্ব শেষ হয়েছে। খুব শিগগিরই শুরু হবে শুটিংয়ের জন্য প্রস্তুতি পর্ব। ভাষার জন্য প্রশিক্ষণও নেবেন অভিনেত্রী।

বলিউড সিনেমাটি নিশ্চিত হওয়া গেলেও হিন্দি ওয়েব সিরিজটির অডিশন রেজাল্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, ফাইনালি মধুমিতা কাজ করছেন কি না সিরিজটিতে। এ বিষয়ে অভিনেত্রী বলেন, বলিউডে কাজ করার ইচ্ছা অনেক আগে থেকেই ছিল। তবে এর জন্য মুম্বাইয়ে গিয়ে কখনও কাজের চেষ্টা করিনি।
 
বলিউডে কাজ পাওয়া প্রসঙ্গে মধুমিতা বলেন, আমার সিনেমা ‘চিনি’র একটি রিল ভাইরাল হয়েছিল। আর সেটা দেখেই পরিচালক আমার সঙ্গে যোগাযোগ করেন। তিনি আরও বলেন, অন্য ভাষায় কাজ করা অবশ্যই একটা চ্যালেঞ্জ। বর্তমানে ক্যারিয়ারের যে পর্যায়ে আছি, তাতে এই চ্যালেঞ্জ আমার ভালো লেগেছে।
 
বলিউডে কাজ করলে বাংলা সিনেমা ছেড়ে দেবেন কি না এমন প্রশ্ন মধুমিতাকে করা হলে নায়িকা বলেন, হিন্দি সিনেমায় অভিনয় করলেও বাংলা সিনেমায় অভিনয় করা ছেড়ে দেব না। কারণ বাংলা ভাষা আমার প্রিয় মাতৃভাষা।

 

 

কিউটিভি/আয়শা/১৩ মে ২০২৪,/রাত ৮:০০

▎সর্বশেষ

ad