ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

কাউন্টি দল না ছাড়ায় অভিজ্ঞ তারকাকে ছাড়াই বিশ্বকাপে নেদারল্যান্ডস

Ayesha Siddika | আপডেট: ১৩ মে ২০২৪ - ০৭:৪৪:২০ পিএম

স্পোর্টস ডেস্ক : সোমবার (১৩ মে) টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে নেদারল্যান্ডস। স্কট অ্যাডওয়ার্ডসের নেতৃত্বে এবারের বিশ্বকাপে অংশ নেবে নেদারল্যান্ডস। গত বিশ্বকাপেও তার নেতৃত্বেই অংশ নিয়েছিল ডাচরা। এবারের দলে অবশ্য রয়েছে বেশ কিছু পরিবর্তন। দলে নেই শারিজ আহমেদ, টম কুপার, স্টিফেন মাইবার্গ, অ্যাকারমান, ফন ডার মারউই, গ্লোভার ও ফন ডার গুটেন। দলে এসেছেন ওয়েসলি বারেসি, আরিয়ান দত্ত, মিকেল লেভিট, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, ভিভিয়ান কিংমা এবং ডোরাম দলে ফিরেছেন।

জুনের ২ তারিখ থেকে মাঠে গড়াবে বিশ্বকাপ। কিন্তু একই সময়ে ইংল্যান্ডের কাউন্টি টি-টোয়েন্টি টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টও মাঠে গড়াবে। এই টুর্নামেন্টে সামনে রেখে আইসিসির সহযোগী সদস্য দেশের খেলোয়াড়দের হয় তাদের প্রাথমিক কর্মদাতা কাউন্টি দল অথবা জাতীয় দলের যে কোনো একটিকে বেছে নিতে জোর করা হচ্ছে। ফলে বাধ্য হয়ে কাউন্টির প্রতি দেয়া কমিটমেন্ট পূর্ণ করতে গিয়ে বিশ্বকাপে খেলা হচ্ছে না নেদারল্যান্ডসের দুই অভিজ্ঞ তারকা কলিন অ্যাকারমান ও ফন ডার মারউইয়ের।

বিশ্বকাপের সময় অ্যাকারমান ও ফন ডার মারউই যথাক্রমে ডারহাম ও সমারসেটের হয়ে ভাইটালিটি ব্লাস্টে খেলবেন। তবে ডারহামের আরেক ডাচ খেলোয়াড় বাস ডি লিডে ও কেন্টের ফ্রেড ক্লাসেনকে বিশ্বকাপে খেলার অনুমতি দেয়া হয়েছে। নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন ড্যানিয়েল ডোরাম। লিওয়ার্ড আইল্যাণ্ডের এই বাঁহাতি স্পিনার প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন। এই মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে লিওয়ার্ড আইল্যান্ডের হয়ে অংশ নিয়ে ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার ডোরাম ২০.২৭ গড়ে ২৯ উইকেট শিকার করেছেন। কখনো পেশাদার টি-টোয়েন্টি ম্যাচ না খেললেও এ বছরের শুরুতে নেপাল সফরের দলে ছিলেন এই বাঁহাতি স্পিনার। স্কোয়াডে থাকা অপর স্পিনার হলেন টিম প্রিঙ্গেল।

এদিকে কাফ ইনজুরির কারণে বিশ্বকাপ দলে জায়গা হয়নি টিম ডার গুটেনের। অন্যদিকে ইনজুরি থেকে সেরে উঠলেও বিশ্বকাপ দলে বিবেচনা করা হয়নি ব্রেন্ডান গ্লোভারকে।
বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের নেদারল্যান্ডস দল: স্কট অ্যাডওয়ার্ডস (অধিনায়ক), আরিয়ান দত্ত, বাস ডি লিটে, ড্যানিয়েল ডোরাম, ফ্রেড ক্লাসেন, লোগান ফন বিক, ম্যাক্স ও’দউদ, মাইকেল লেভিট, পল ফন মিকারেন, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, তেজা নিদামানুরু, টিম প্রিঙ্গেল, বিক্রমজিত সিং, ভিভিয়ান কিংমা ও ওয়েসলি বারেসি।

ট্রাভেলিং রিজার্ভ: কাইল ক্লেইন।

 

 

কিউটিভি/আয়শা/১৩ মে ২০২৪,/সন্ধ্যা ৭:৪৩

▎সর্বশেষ

ad