ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

কোহলি বাবরের ‌‘শিক্ষক’!

Ayesha Siddika | আপডেট: ১৩ মে ২০২৪ - ০৭:০০:৫৮ পিএম

স্পোর্টস ডেস্ক : সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে সাদা বলের ক্রিকেটে বাবর আজমকে আবার অধিনায়ক করেছে পাকিস্তান। দায়িত্ব ফিরে পেলেও বাবর মনে করছেন, তার শেখার অনেক কিছু রয়েছে। শেখার জন্য তিনি ‘গুরু’ হিসেবে বেছে নিয়েছেন বিরাট কোহলিকে।

ভারতের সাবেক অধিনায়কের ব্যাটিং এবং নেতৃত্বের দক্ষতায় আস্থাশীল বাবর। কোহলির কাছ থেকে সব সময় শেখার চেষ্টা করেন তিনি। দেখা হলেই চেয়ে নেন প্রয়োজনীয় পরামর্শ। কোহলিও ফেরান না পাক অধিনায়ককে। পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের একাংশ তাঁর সঙ্গে কোহলির তুলনাও করেন। বিষয়টি উপভোগ করেন পাক অধিনায়কও। রমিজ রাজাকে দেওয়া এক সাক্ষাৎকারে বাবর বলেছেন, ‘কোহলির মতো কারও সঙ্গে তুলনা হলে ভালই লাগে। যখনই দেখা হয় ওর কাছে কিছু না কিছু শেখার চেষ্টা করি।’

বিশ্বকাপের প্রস্তুতির জন্য আয়ারল্যান্ড সফরে আছে পাকিস্তান। তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা দু’দলের। প্রথম ম্যাচে আইরিশদের কাছে হেরে গিয়েছেন বাবরেরা। দ্বিতীয় ম্যাচ দিতে সিরিজে সমতা ফিরিয়েছেন। এর পর ইংল্যান্ডের সঙ্গে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে বিশ্বকাপ খেলতে যাবেন বাবরেরা।

সম্প্রতি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির একটি নজির স্পর্শ করেছেন বাবর। ২০ ওভারের ক্রিকেটে ৫০ বা তার বেশি রানের ৩৮টি ইনিংস খেলেছেন কোহলি। যা বিশ্বে সর্বোচ্চ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে কোহলির এই রেকর্ড স্পর্শ করেছেন বাবর।

 

 

কিউটিভি/আয়শা/১৩ মে ২০২৪,/সন্ধ্যা ৭:০০

▎সর্বশেষ

ad