ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

মালয়েশিয়ায় জাল পাসপোর্ট বিক্রি, বাংলাদেশি গ্রেফতার

Ayesha Siddika | আপডেট: ১৩ মে ২০২৪ - ০৬:৫৮:৪৭ পিএম

ডেস্ক নিউজ : মালয়েশিয়ায় জাল পাসপোর্ট বিক্রির অভিযোগে এক বাংলাদেশি ও এক ফিলিপিনো নারীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার বিশেষ অভিযানে সেলাংগর রাজ্যের কাজাং থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের এই জালিয়াতি চক্রের মূল হোতা হিসেবে মনে করা হচ্ছে।

বিদেশি কর্মীদের মেডিকেল পরীক্ষার জন্য জাল বায়োডাটার মাধ্যমে অনুমোদনের সঙ্গেও জড়িত এ চক্রটি। প্রায় দুইবছর এই কার্যক্রম চলছে বলে নিশ্চিত হয়েছে অভিবাসন বিভাগ। রুসলিন জুসোহ জানান, সিন্ডিকেটের অন্য কোনো সদস্য আছে কিনা তা খুঁজতে তদন্ত চলছে। তবে এ কাজে আরও কয়েকজন যুক্ত থাকতে পারে বলে পরিচালক মনে করেন।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট সংগ্রহ করে ব্যবহারকারীর তথ্য পৃষ্ঠায় জাল তথ্য দিয়ে নতুন পৃষ্ঠা যুক্ত করত এই সিন্ডিকেট। অভিবাসন মহাপরিচালক আরও জানান, পাসপোর্টগুলো প্রকৃত পক্ষে আসল শুধুমাত্র জাল তথ্য ছাড়া। জাল পৃষ্ঠায় ব্যক্তির বাড়ির ঠিকানা, পুরো নাম ও পাসপোর্ট নম্বরসহ সমস্ত বিবরণ লেখা হতো।

এ সময় জব্দ করা হয় বাংলাদেশি ১৯৯টিসহ ২১১ পাসপোর্ট, ১৬ হাজার রিঙ্গিত, মেডিকেল পরীক্ষার নথি ও জাল নথি তৈরির সরঞ্জাম। গ্রেফতার দুজনকেই ২ সপ্তাহের রিমান্ডে নেওয়া হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/১৩ মে ২০২৪,/সন্ধ্যা ৬:৫৮

▎সর্বশেষ

ad