ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

মহিষের পিঠে চড়ে ভোট দিতে গেলেন যুবক!

Ayesha Siddika | আপডেট: ১৩ মে ২০২৪ - ০৬:৩৩:২৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায়, কালো শার্ট, ধূসর রঙের ট্রাউজার এবং পাগড়ির মতো সবুজ কাপড় মাথায় জড়িয়ে যুবক একটি মহিষের পিঠে চড়ে ভোট কেন্দ্রে যাচ্ছেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় আশেপাশের লোকজন, বিশেষ করে শিশুরা মোবাইল হাতে এই অদ্ভূত দৃশ্যের ছবি তোলেন। তাদের ছবি তোলা দেখে বিস্ময়ে তাদের দিকে তাকাচ্ছিলেন যুবক। 

 যুবক বললেন,আমি প্রথমবার ভোট দিতে এসেছি বলে আমি খুব উত্তেজিত। আমি আশা করি, যেই ভোটে জিতুক না কেন, তিনি আমাদের গ্রামের দারিদ্র্য দূর করবেন, তরুণদের চাকরি দেবেন এবং মুদ্রাস্ফীতি মোকাবেলা করবেন। বিহারের সমস্তিপুর জেলার উজিয়ারপুর লোকসভা কেন্দ্রে ১৭ লাখ ৪৮ হাজার ভোটার রয়েছেন। এই আসন থেকে টানা তৃতীয়বারের মত লড়াই করছেন ইউনিয়ন মন্ত্রী নিত্যানন্দ রাই। এখানে রাই এর মূল প্রতিদ্বন্দ্বি অলোক মেহতা, একজন অভিজ্ঞ আরজেডি নেতা এবং প্রাক্তন প্রতিমন্ত্রী।

সমস্তিপুর কেন্দ্র যা রোসেরা নামে পরিচিত; এখানকার দুই রাজনৈতিক প্রবীণ, কংগ্রেসের সানি হাজারি এবং এলজেপির শাম্ভবী চৌধুরীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে আভাস পাওয়া গেছে। তাদের দু’জনেরই রাজনৈতিক ক্যারিয়ার সমৃদ্ধ। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মন্ত্রিসভার সিনিয়র জেডি (ইউ) নেতা এবং মন্ত্রীর সন্তান তারা। মহেশ্বর হাজারীর ছেলে সানি হাজারি, ২০০৯ সালে জেডি (ইউ) টিকিটে জয়লাভ করেছিলেন। অন্যদিকে নীতীশ কুমার প্রশাসনের একজন বিশিষ্ট মন্ত্রী অশোক চৌধুরীর কন্যা শাম্ভবী চৌধুরী তার নিজের রাজনৈতিক ক্যারিয়ার তৈরির জন্য সবসময় সচেষ্ট ছিলেন।
সূত্র: এনডিটিভি

 

 

কিউটিভি/আয়শা/১৩ মে ২০২৪,/সন্ধ্যা ৬:৩২

▎সর্বশেষ

ad