ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থাকছেন না রাহুল দ্রাবিড়

Anima Rakhi | আপডেট: ১৩ মে ২০২৪ - ০৪:০২:২০ পিএম

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট বোর্ড নতুন কোচের সন্ধানে। বিশ্বকাপের পরেই ভারতের কোচ বদল? ক্রমশ জোরালো হচ্ছে সম্ভাবনা। আর কোচের ভূমিকায় থাকতে চাইছেন না রাহুল দ্রাবিড়। নতুন কোচ পেতে চলেছেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। 

আনন্দবাজারের এক প্রতিবেদনে সোমবার জানা গেছে, সুযোগ থাকলেও আর আগ্রহী নন রাহুল দ্রাবিড়। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সম্ভবত আর কোচ থাকতে চাইছেন না তিনি। এমনটি  
সংবাদমাধ্যম প্রকাশিত রিপোর্ট অনুযায়ী জানা যায়, দ্রাবিড় আর আবেদন করতে চাইছেন না। তাই এবার বিদেশি কোচকেও দেখা যেতে পারে।

২০২১ সালের নভেম্বর মাসে ভারতের কোচের দায়িত্ব নিয়েছিলেন রাহুল দ্রাবিড়। গত বছর নভেম্বরে দেশের মাটিতে একদিনের বিশ্বকাপ পর্যন্ত ছিল তার চুক্তি। বিশ্বকাপ শেষে চুক্তি বৃদ্ধি করা হয় দ্রাবিড়ের। চলতি বছর জুন মাস পর্যন্ত রয়েছে সেই চুক্তি মেয়াদ।  মেয়াদ বৃদ্ধিতে আগ্রহী নন দ্রাবিড়।

শেষবার ভারতের বিদেশি কোচ ছিলেন ডানকান ফ্লেচার। তার পর থেকে রবি শাস্ত্রী, দ্রাবিড়রা দল সামলাচ্ছেন। এখন দেখার টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কারা রোহিত শর্মা, বিরাট কোহলিদের কোচের পদে আবেদন করেন।

উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছেন, কোচের পদের জন্য আবেদন নেওয়া শুরু করবে বোর্ড। দ্রাবিড় চাইলে আবারও আবেদন করতে পারে। কিন্তু তিনি আর আবেদন করবেন না বলে খবর ছড়িয়েছে। সে ক্ষেত্রে নতুন কোচ পাবে ভারতীয় ক্রিকেট দল।

জয় শাহ আরও বলেন, আমরা বিদেশি কোচও আনতে পারি। তবে এখনই বলছি না যে নতুন কোচ ভারতীয় হবে, না বিদেশি হবে। এ সিদ্ধান্ত নেবে বোর্ডের উপদেষ্টা পর্ষদ।

কিউটিভি/অনিমা/১৩ মে ২০২৪,/বিকাল ৪:০১

▎সর্বশেষ

ad