কক্সবাজার উপকূলে এমভি আবদুল্লাহ

Ayesha Siddika | আপডেট: ১৩ মে ২০২৪ - ০৩:০৫:৪৩ পিএম

ডেস্ক নিউজ :  সোমবার (১৩ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জাহাজের মালিকপক্ষ কেএসআরএমের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম। এর আগে শনিবার (১১ মে) দুপুরে এমভি আবদুল্লাহ বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে।

মিজানুল ইসলাম জানান, ৫৬ হাজার টন চুনাপাথর বোঝাই করে গত ২৯ এপ্রিল জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দর ত্যাগ করে। গত বৃহস্পতিবার (৯ মে) এটি বঙ্গোপসাগরের জলসীমায় পৌঁছে। সোমবার সন্ধ্যায় কুতুবদিয়ায় নোঙর করবে। সেখানে পণ্য খালাস করে দুই দিন পর চট্টগ্রাম বন্দরে নোঙর করবে জাহাজটি।

 

 

কিউটিভি/আয়শা/১৩ মে ২০২৪,/বিকাল ৩:০৪

▎সর্বশেষ

ad