ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

‘ইমরান খানের সঙ্গে আলোচনায় প্রস্তুত নওয়াজ শরিফ’

Ayesha Siddika | আপডেট: ১৩ মে ২০২৪ - ০২:৫০:০৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রোববার (১২ মে) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে রানা সানাউল্লাহ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের প্রয়োজন রয়েছে। নিঃশর্ত আলোচনাই সমস্যার সমাধান এবং একটি অনুকূল পরিবেশ তৈরি করার একমাত্র উপায়।

তিনি বলেন, পিটিআই একটি বড় রাজনৈতিক দল তা অস্বীকার করার উপায় নেই। একই সঙ্গে নওয়াজ শরিফ ও আসিফ আলি জারদারিও একটি বাস্তবতা। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গেও সংলাপের ওপর জোর দেন রানা সানাউল্লাহ। তবে সংলাপের শর্ত হিসেবে আদিয়াল কারাগারে বন্দী ইমরান খানের মুক্তির বিষয়ে যেকোনো চুক্তির কথা নাকচ করে দেন শেহবাজ শরিফের এই উপদেষ্টা।
 
বিদ্যমান পরিস্থিতিতে সমস্যা সমাধানে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করতে দলকে নির্দেশ দিয়েছেন ইমরান খান। এর জন্য দেশটির সাবেক প্রেসিডেন্ট ও পিটিআই নেতা আরিফ আলভিকে দায়িত্ব দিয়েছেন পিটিআই প্রধান। সম্প্রতি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর পিটিআই নেতাদের ডাকা এক সংবাদ সম্মেলনে আরিফ আলভিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়ার কথা জানানো হয়।
 
সংবাদ সম্মেলনে ইমরানের দেয়া গুরুত্বপূর্ণ দায়িত্ব সম্পর্কে বিস্তারিত জানায়নি পিটিআই। সাবেক প্রেসিডেন্ট সম্প্রতি ইমারন খান ও দেশটির সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান দূরত্ব দূর করার চেষ্টা করেছেন। আরিফ আলভি বলেছেন, আলোচনা হতে হবে। তিনি দাবি করেন, বর্তমান শাসক জোটে থাকা রাজনৈতিক দলগুলোর প্রকৃতপক্ষে কোনো ক্ষমতা নেই।

ক্ষমতাসীন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করে অন্য কারও সঙ্গে আলোচনার প্রসঙ্গে সাবেক প্রেসিডেন্ট বলেন, পাকিস্তানে কে বেশি ক্ষমতাধর, তা আপনারা জানেন। এসব রাজনৈতিক দল নির্বাচনী জালিয়াতিতে জড়িত ছিল। সরকারে তাদের কিছু করারও নেই। তিনি অভিযোগ করে বলেন, পাকিস্তানের সাধারণ নির্বাচনে ভোট চুরির সুবিধাভোগী হচ্ছে পিএমএল–এন, পিপিপি ও মুত্তাহিদা কওমি মুভমেন্ট।

 

 

কিউটিভি/আয়শা/১৩ মে ২০২৪,/দুপুর ২:৫০

▎সর্বশেষ

ad