ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

এমবাপ্পের ‘বিদায়ী’ ম্যাচে পিএসজির হার

Ayesha Siddika | আপডেট: ১৩ মে ২০২৪ - ০৩:০২:৩৬ পিএম

স্পোর্টস ডেস্ক : পার্ক দ্য প্রিন্সেসে কিলিয়ান এমবাপ্পের শেষ ম্যাচ। এই ম্যাচই আবার পিএসজির লিগ ‘আঁ’ শিরোপা জয়ের উৎসব। পিএসজির এমন দুটি উপলক্ষ তেতো বানিয়ে দিয়েছে তুলুজ। লিগের বর্তমান চ্যাম্পিয়নরা নিজেদের মাঠে হেরেছে ৩-১ গোলে। এবারের লিগ ‘আঁ’-তে এটি পিএসজির দ্বিতীয় হার।

লিগ আঁ–তে পিএসজির এখনো দুটি ম্যাচ বাকি আছে। বাকি আছে ফ্রেঞ্চ কাপের ফাইনালও। তবে এর কোনোটিই পার্ক দ্য প্রিন্সেসে নয়। যে কারণে পিএসজি ছাড়ার ঘোষণা দেওয়া এমবাপ্পের জন্য তুলুজের বিপক্ষে ম্যাচটি ছিল ঘরের মাঠে তার শেষ। ম্যাচের ৮ মিনিটে গোল করে নিজের বিদায়ী ম্যাচকে রাঙিয়েও তুলেছিলেন এমবাপ্পে। 

কিন্তু পাঁচ মিনিট পরই তুলুজের হয়ে সমতা নিয়ে আসেন থিস ডালিঙ্গা। ম্যাচের বাকি সময়ে পিএসজি কোনো গোল করতে না পারলেও ৬৮ মিনিটে ইয়ান গোবো ও যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ফ্রাঙ্ক মাগরি গোল করে পিএসজিকে হারের তেতো স্বাদ উপহার দেন।

ম্যাচ শেষে ট্রফি নিয়ে উদ্যাপনে উৎসবমুখর ছিলেন পিএসজির খেলোয়াড়েরা। উপস্থাপকের আহ্বানে সাড়া দিয়ে সমবেত কণ্ঠে এমবাপ্পের নামে স্লোগান দিয়েছেন পিএসজির সমর্থকেরা। পরে কোচ লুইস এনরিকে সংবাদমাধ্যমকে বলেন, ‘সমর্থকেরা এমবাপ্পেকে ট্রিবিউট দিয়েছে, যেটা তার প্রাপ্যও। বয়স কম হলেও সে ক্লাবের কিংবদন্তি। আমাদের সঙ্গে আরও কয়েকটা ম্যাচে সে আছে। আমি ওর ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।’

 

 

কিউটিভি/আয়শা/১৩ মে ২০২৪,/বিকাল ৩:০০

▎সর্বশেষ

ad