ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশিসহ আটক ৪০

Anima Rakhi | আপডেট: ১৩ মে ২০২৪ - ০২:৪৩:৩১ পিএম

ডেস্ক নিউজ : মালয়েশিয়ার জোহর রাজ্যে কাগজপত্রহীন ২৭ বাংলাদেশিসহ ৪০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন।  রোববার রাজ্যের গেলাং পাতাহ এলাকার ১৯ স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

রাজ্যের ইমিগ্রেশন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ ফয়জল শামসুদিন এক বিবৃতিতে বলেছেন, রাজ্যে বসবাসকারী বৈধ ভ্রমণ নথি নেই এমন বিদেশিদের সম্পর্কে জনসাধারণের তথ্যের ভিওিতে অভিযান চালানো হয়। অভিযানে জোহর জিআইএম এনফোর্সমেন্ট ডিভিশন মোট ২৪৬ বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয়। এদের মধ্য থেকে নথিবিহীন ৪০ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে বাংলাদেশের ২৭, ভারত ৭, নেপাল ৩, পাকিস্তান ২ এবং ১ জন চীনের নাগরিক। আটকদের বয়স ১৯ থেকে ৪২ বছরের মধ্যে।

কিউটিভি/অনিমা/১৩ মে ২০২৪,/দুপুর ২:৪৩

▎সর্বশেষ

ad