ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

আইসিসির মাসসেরার তালিকায় আফ্রিদি

Ayesha Siddika | আপডেট: ০৬ মে ২০২৪ - ০৭:৪৫:৩৮ পিএম

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মাস সেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি,নামিবিয়ার গেরহান্ড এরাসমাস ও যুক্তরাষ্ট্রের মুহাম্মদ ওয়াসিম।

শাহিন আফ্রিদি সিরিজের শেষ ম্যাচে নেন ৪ উইকেট। সেই ম্যাচেও সেরার পুরস্কার জেতেন তিনি। তার দুর্দান্ত বোলিংয়ে সিরিজে সমতায় ফেরে পাকিস্তান। সিরিজসেরাও হন আফ্রিদি। 

অন্যদিকে ওমান সফরে সিরিজসেরার পুরস্কার জিতেন নামিবিয়ার এরাসমাস। শাহিন আফ্রিদির মতো তিনিও পাঁচ ম্যাচের সিরিজে দুইবার ম্যাচসেরা হন। পাঁচ ম্যাচের সিরিজে প্রথম তিন ম্যাচে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েও এরাসমাসের নৈপুণ্যে ওমানের বিপক্ষে সিরিজ জেতে নামিবিয়া।

যুক্তরাষ্ট্রের হার্ড হিটার ব্যাটসম্যান ওয়াসিম গত মাসে ছিলেন দুর্দান্ত ফর্মে। এসিসি প্রিমিয়ার কাপে ৬ ম্যাচে করেন দ্বিতীয় সর্বোচ্চ ২৬৯ রান। এই টুর্নামেন্টে পান নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।

 

 

কিউটিভি/আয়শা/০৬ মে ২০২৪,/সন্ধ্যা ৭:৪৪

▎সর্বশেষ

ad