ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

জেলেনস্কিকে ‘ওয়ান্টেড’ তালিকাভুক্ত করল রাশিয়া

Ayesha Siddika | আপডেট: ০৬ মে ২০২৪ - ০৬:১০:১৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : অপরাধী হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘ওয়ান্টেড’ তালিকাভুক্ত করল রাশিয়া। শনিবার সরকারি ডাটাবেজ থেকে এ তথ্য জানা গেল। খবর মস্কো টাইমসের।

রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়ান্টেড তালিকায় জেলেনস্কিকে পাওয়া গেছে। এটি সেই অপরাধীদের একটি অনলাইন ডাটাবেজ, যাদের কর্তৃপক্ষ খুঁজছে।

তালিকায় উল্লেখ করা হয়েছে, ফৌজদারি একটি অপরাধে তাকে খোঁজা হচ্ছে। তবে এর বেশি কিছু উল্লেখ করা হয়নি।

কেন জেলেনস্কিকে ওয়ান্টেড তালিকাভুক্ত করা হলো, তা নিয়ে রাশিয়া তাৎক্ষণিকভাবে কিছু বলেনি।  

২০২২ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভিযান শুরুর পর থেকেই মস্কো জেলেনস্কিকে টার্গেট করে যাচ্ছে।  

ইউক্রেনের প্রেসিডেন্ট গত বছর বলেছিলেন, তাকে হত্যায় অন্তত পাঁচ-ছয়টি চেষ্টা ব্যর্থ হয়েছে।  

ইউক্রেনে সেনা পাঠানোর পরদিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতির উদ্দেশে এক ভাষণ দেন। তাতে তিনি ইউক্রেনের সেনাবাহিনীর প্রতি জেলেনস্কিকে উৎখাত করার আহ্বান জানান।  

রাশিয়া তাদের তাদের ওয়ান্টেড তালিকায় বিদেশি রাজনীতিবিদসহ বিভিন্ন দেশের নেতৃস্থানীয় লোকেরাও রয়েছেন।  

 

 

কিউটিভি/আয়শা/০৬ মে ২০২৪,/সন্ধ্যা ৬:০৮

▎সর্বশেষ

ad