ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

জেরুজালেমে ইসরায়েলি পুলিশের গুলিতে তুরস্কের নাগরিক নিহত

Anima Rakhi | আপডেট: ০১ মে ২০২৪ - ১১:৩৮:০০ এএম

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল দখলকৃত জেরুজালেমে এক ব্যক্তির ছুরিকাঘাতে দেশটির এক পুলিশ সদস্য আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের গুলিতে নিহত হয়েছে ওই কথিত হামলাকারী।

মঙ্গলবার দেশটির ওল্ড সিটিতে হয় এ ঘটনা। হামলাকারী ওই ব্যক্তি তুরস্কের নাগরিক বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।

এক বিবৃতিতে বলা হয়, জেরুজালেমের পূর্বাঞ্চলে দায়িত্ব পালন করছিলেন বর্ডার পুলিশের ওই কর্মকর্তা। এ সময়, তাকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে দুর্বৃত্ত।

ঘটনাস্থলে দায়িত্বরত আরেক কর্মকর্তা গুলি চালায় হামলাকারীকে লক্ষ্য করে। মৃত্যু হয় ৩৪ বছর বয়সী তুর্কি নাগরিকের।

ফিলিস্তিনিদের পবিত্র ভূমি হিসেবে বিবেচিত জেরুজালেমে মাঝে মাঝেই পুলিশের সাথে সংঘর্ষ হয় ফিলিস্তিনিদের। হামাস গত বছরের ৭ অক্টোবর  ইসরায়েলে হামলা করে। এরপর ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করে। যুদ্ধে এখন পর্যন্ত ৩৪ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে।

কিউটিভি/অনিমা /০১ মে ২০২৪,/সকাল ১১:৩৬

▎সর্বশেষ

ad