ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

রাজশাহীতে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

Ayesha Siddika | আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ - ০৭:৩০:৫২ পিএম

ডেস্ক নিউজ : প্রায় এক মাস থেকে তাপদাহ চলছে রাজশাহীতে। এতে কর্মহীন হয়ে পড়েছেন নিম্নআয়ের মানুষ। চলমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশে রাজশাহী মহানগরে আজ খেটে খাওয়া নিম্নআয়ের মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে তিন শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক উপ-কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।

খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল, ১ কেজি চিনিগুড়া চাল, ২ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ১ কেজি সেমাই, ১ কেজি ময়দা, ২ লিটার সয়াবিন তেল ও ৫০০ গ্রাম খেজুর। অনুষ্ঠানে ডা. আনিকা ফারিহা জামান অর্ণা বলেন, প্রচন্ড গরমে আমরা কেউ তেমন ভালো নেই। তীব্র তাপদাহের চলমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা বৃক্ষরোপণ করছেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পানি, শরবত বিতরণ করা হচ্ছে। রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে মহানগরীর ১০টি স্থানে বিশেষ স্বাস্থ্যসেবা প্রদান, স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমি আমার পক্ষ থেকে মানুষের পাশে দাঁড়িয়েছি। আজ তিন শতাধিক নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হলো। আমি এভাবে আগামীতেও মানুষের পাশে থাকবো।

ডা. অর্ণা জামান বলেন, তীব্র তাপদাহের কারণে আমাদের স্বাস্থ্য সচেতন থাকতে হবে। আমরা যেন বাইরের খাবার পরিহার করি, হালকা রঙের পোশাক পরিধান করি, বাইরে বের হলে ছাতা ও পানির বোতল সঙ্গে রাখি, বেশি বেশি পানি পান করি। সর্বাপরি সকলে সাবধান থাকি। খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউটিভি/আয়শা/২৯ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:৩০

▎সর্বশেষ

ad