ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

প্যারিসে ঈদ ফেস্টিভ্যাল

Ayesha Siddika | আপডেট: ১৩ এপ্রিল ২০২৪ - ০৮:৩১:২৬ পিএম

ডেস্ক নিউজ : প্রবাসীদের অংশগ্রহণে প্যারিসে অনুষ্ঠিত হলো ঈদ ফেস্টিভ্যাল-২০২৪। দুপুর থেকেই প্যারিসের বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে প্রবাসীরা পার্কে আসতে শুরু করে। ঘণ্টা খানেকের মধ্যেই গ্লোবসংলগ্ন পার্ক চত্বরটি একখণ্ড বাংলাদেশে পরিণত হয়। ধারণা করা হচ্ছে, ঈদকে কেন্দ্র করে ইংল্যান্ডের পর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড় ঈদ ফেস্টিভ্যাল। 

ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের সন্মানে বিগত ছয় বছর ধরে এ আয়োজন করে আসছে বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ)। তবে এবার বিসিএফ ও ফ্রান্সে বাংলাদেশি শ্রমিক গ্রুপ যৌথভাবে এ উৎসবের আয়োজন করে।
ফ্রান্স প্রবাসীদের জন্য এ প্রাণের অনুষ্ঠান যেন সব গ্লানি, হিংসা-বিদ্বেষ, দুঃখ-কষ্টকে ঝেড়ে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা। উৎসবকে কেন্দ্র করে বাচ্চাদের খেলনা আর ঝালমুড়ি, চটপটি, ফুচকা দোকানগুলি লোকারণ্য ছিল অনুষ্ঠানের শেষ অবধি। অনুষ্ঠানে আগত অতিথিদের সাথে শুভেচ্ছা, কুশল বিনিময়সহ পুরো আয়োজনের নেতৃত্ব দেন বিসিএফ সভাপতি এমডি নুর ও শ্রমিক গ্রুপ সভাপতি আবু হাসানসহ উভয় সংঘঠনের নেতৃবৃন্দ।

শিশু কিশোর ও পরিবারগুলো দলে দলে ভাগ হয়ে চাদর বিছিয়ে গল্প চলছিল, যুবকেরা নিজেরা বাদ্যযন্ত্র দিয়ে উৎসবের পুরো সময়ে গান গেয়েই যাচ্ছিল, নাচছিল, হৈ-হুল্লোড়ে পুরো অনুষ্ঠান মাতিয়ে রেখেছিল। অন্যদিকে আয়োজকদের পক্ষ থেকে উৎসবকে ঘিরে শিশুদের বিস্কিট দৌড়, পুরুষদের  মোরগ লড়াই, মহিলাদের বালিশ খেলাসহ রকমারি আনন্দ আয়োজন ও দিনভর বাউল গানের আয়োজন করা হয়।

উৎসবে দলমত নির্বিশেষে প্যারিস ও ফ্রান্সের অন্যান্য শহর থেকে ফ্রান্সপ্রবাসী বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সুধীজন, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, সাংবাদিকসহ ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে নানা শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে এটি রূপ নেয় এক সার্বজনীন উৎসবে।

 

 

কিউটিভি/আয়শা/১৩ এপ্রিল ২০২৪,/রাত ৮:৩০

▎সর্বশেষ

ad