ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর বক্তব্য।

Ayesha Siddika | আপডেট: ১৯ জানুয়ারী ২০২৪ - ০৬:১৮:০২ পিএম

লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহ : ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেছেন, নাগরিকের জীবনমান উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। এই শহরের উন্নয়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রায় ১৬ শত কোটি টাকার বিভিন্ন উন্নয়ন বরাদ্দ দিয়েছেন। এর মধ্যে ৩০০ কোটি টাকার কাজ সম্পন্ন করা হয়েছে। বাকি ১৩০০ কোটি টাকা বিভিন্ন উন্নয়নের কাজ হবে। এ সমস্ত কাজগুলো শেষ হলে খুব দ্রুত সময়ের মধ্যে শহরের চেহারা পাল্টে যাবে।

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ল্যাবরেটরি স্কুলে নির্মিত অভিভাবক ছাউনি এবং স্কুল প্রাঙ্গণে নির্মিতব্য শহীদ মিনারের উদ্বোধন কালে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, ভবিষ্যতে আমাদের চ্যালেঞ্জ- রাস্তাকে প্রশস্ত করা, মানুষের চলাচলকে নির্বিঘ্ন করা। কিন্তু কোভিড- ১৯ এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারনে অদিকাংশ উন্নয়ন এবং স্বাভাবিক কাজে বাধাগ্রস্ত হয়েছে।

এরপরও আমরা থেমে ছিলাম না। করোনার বিপর্যয়ে আমরা মানুষের পাশে সর্বোচ্চ থাকার চেষ্টা করেছি। উন্নয়নকে গতিশীল রাখার জন্য চেষ্টা চালিয়েছি। মেয়র জানান, শিশুদের উন্নত বিকাশের জন্য ৪০ একর জায়গা বিস্তৃত একটি শিশু পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা কয়েক মাসের মধ্যেই চুড়ান্ত অনুমোদন পাবে বলে আশা করা যায়। আধুনিক সুবিধা সম্বলিত এ পার্ক শিশুর শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিল্লু, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজিব, তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ প্রমুখ।

 

 

কিউটিভি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:১২

▎সর্বশেষ

ad