ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

আর্তমানবতার সেবায় কাজ করছে ইকবাল হোসাইন ফাউন্ডেশন

uploader3 | আপডেট: ১৫ জানুয়ারী ২০২৪ - ০৩:১২:২৪ পিএম

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : পাবনায় আর্তমানবতার সেবায় কাজ করছে ইকবাল হোসাইন ফাউন্ডেশন। পাবনার সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ আমেরিকা প্রবাসী ইকবাল হোসাইনের অর্থায়নে এই ফাউন্ডেশনটি পরিচালিত হচ্ছে। ইকবাল হোসাইন ফাউন্ডেশন বিভিন্ন মসজিদে বিনামূল্যে সাউন্ড সিস্টেম, মাইক, খাটিয়া, মৃত মানুষের কাফন-দাফনের ব্যবস্থা, কোরআন শরিফ বিতরণ, শীতার্থদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ, গরিব-অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণসহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে। ইকবাল হোসাইন ফাউন্ডেশন এর তত্ত্বাবধানকারী ও মিডিয়া অ্যাসোসিয়েশন পাবনার সাবেক সভাপতি সাংস্কৃতিক কর্মী হেলাল উদ্দিন জানান, এই শীতে অসহায়দের মাঝে সপ্তাহজুড়ে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আমরা ইকবাল হোসাইন ভাইয়ের নির্দেশনা অনুয়ায়ী বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছি। আগামীতে আমাদের কর্মকান্ড আরও প্রসার করবো।এসময় উপস্থিত ছিলেন, সুখ চাঁদ প্রাং, এশিয়ান টিভির পাবনা জেলা প্রতিনিধি আর কে আকাশ, আলাউদ্দিন হোসেন, সেলিম মাহমুদ, গাফ্ফার মালিথা, প্রদীপ জোয়ার্দ্দার, হালিম শিকদার, রবিউল ইসলাম, আল নাসির ভান্ডারী, জাহাঙ্গীর হোসেন, মো. শাহাদত প্রমূখ।

কিউটিভি/অনিমা/১৫ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:১২

▎সর্বশেষ

ad