ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

আশুলিয়ায় গোডাউনে অগ্নিকান্ড

Ayesha Siddika | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩ - ০৩:৪৭:০৬ পিএম
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় একটি ঝুঁটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাঁশবাড়ী নরিঙ্গারটেক এলাকায় মিলটন হোসেনের মালিকানাধীন ঝুঁটের গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, রাতে আশুলিয়ার বাঁশবাড়ী এলাকার ওই ঝুঁটের গোডাউনে আগুন দেখে ফায়ারসার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তাদের প্রায় আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে তাদের প্রায় দেড় ঘন্টা সময় লাগে। 
সাভার সেনানিবাসস্থ জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, ঝুঁটের গোডাউনটি টিনশেডের ছিল। যারফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। গোডাউন মালিক জানিয়েছেন গোডাউনটি তালাবদ্ধ অবস্থায় ছিল। যার কারণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যতিক গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। 

 

 

কিউটিভি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৩:৪৪

▎সর্বশেষ

ad