ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

রাজধানীতে সকাল থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি, বাড়তে পারে আরো

superadmin | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৩ - ১০:৫৭:৩৬ এএম

ডেস্কনিউজঃ রাজধানীসহ দেশের অনেক জায়গার আকাশ গতকাল বুধবার সকাল থেকেই ছিল মেঘলা। হালকা ও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে কোনো কোনো জায়গায়। তবে আজ বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ ও বিস্তৃতি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দেশের বেশির ভাগ অঞ্চলেই হালকা থেকে মাঝারি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ।

এর মধ্যে আজ বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী ঢাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে দিনের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গতকাল কালের কণ্ঠকে বলেন, বৃহস্পতিবার বৃষ্টি বাড়তে পারে। তবে অনেক বেশি না, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।দু-এক জায়গায় বৃষ্টি কিছুটা বেশি হতে পারে।

মূলত ভারতে আঘাত হানা ঘূর্ণিঝড় মিগজাউমের কারণে আসা মেঘমালা থেকেই ডিসেম্বর মাসে এই বৃষ্টি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি গত মঙ্গলবার ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত করে। আঘাতের পর এটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে গতকাল সন্ধ্যায় উত্তর অন্ধ্র প্রদেশ ও তত্সংলগ্ন দক্ষিণ ওড়িশা এলাকায় অবস্থান করছিল।

এর প্রভাবেই উত্তর বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে।

আজও চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অফিসের দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, ১৭ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেওয়া শতর্ক বার্তায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এতে বলা হয়, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বিপুল/০৭.১২.২০২৩/ সকাল ১০.৫৩

▎সর্বশেষ

ad