ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক

Ayesha Siddika | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬ - ০২:০১:৫০ পিএম

স্পোর্টস ডেস্ক : মেয়েদের জুনিয়র এশিয়া কাপ হকিতে জয়ের ধারা ধরে রাখল বাংলাদেশ। মঙ্গলবার চীনের হুলুনবুইর শহরে উজবেকিস্তানকে ৪-০ গোলে হারিয়েছে তারা। এই জয়ের ফলে টানা তৃতীয় ম্যাচ জিতল বাংলাদেশ। পয়েন্ট তালিকায় এখন তাদের সংগ্রহ ৯ পয়েন্ট।

পাঁচ দলের চ্যালেঞ্জার পুলে শীর্ষস্থানের দৌড়েও ভালোভাবে টিকে আছে তারা। আগামীকাল নিজেদের শেষ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। অন্যদিকে দুই ম্যাচ জিতে দ্বিতীয় স্থানে থাকা কাজাখস্তান খেলবে পাকিস্তানের বিপক্ষে।

এর আগের ম্যাচগুলোতে চাইনিজ তাইপে এবং পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। এদিন খেলা শুরুর তিন মিনিটের মধ্যেই পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন শারিকা রিমন। এরপর ১৪ মিনিটে ওপেন প্লে থেকে দ্বিতীয় গোল করেন লিজা আক্তার। দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে আর কোনো গোল হয়নি। এরপর ওপেন প্লে থেকে তৃতীয় গোলটি করেন লিমা। ম্যাচের ৫১ মিনিটে আরেকটি পেনাল্টি কর্নার থেকে গোল করে জয় সম্পূর্ণ করেন শারিকা।

 

 

আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ২:০০

▎সর্বশেষ

ad