বিনোদন ডেস্ক : ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা করার ঘটনায় উত্তাল শোবিজ অঙ্গনসহ নেটদুনিয়া। এ নিয়ে চরম উদ্বগ প্রকাশ করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বাঁধনকে হেনস্তার একটি ভিডিও শেয়ার করেন। তা নিয়ে ঘৃণা প্রকাশ করেন অভিনেত্রী। এরপর অপর এক পোস্টে দেশের সার্বিক পরিস্থিতিকে ইঙ্গিত করে নিজের অসন্তোষের কথা তুলে ধরেন অভিনেত্রী।
পোস্টে মম লিখেছেন, কিছুই ঠিক হচ্ছে না! এই কর্মকাণ্ডগুলোর কোনটাই ভালো হচ্ছে না! মাদরাসায় যৌন হয়রানি, গরিবের ওপর নির্যাতন, যেকোনো দলের অন্ধত্ব, খুন, সন্ত্রাস, রাহাজানি, শিশু নিখোঁজ, ধর্ষণ, শিক্ষিত বেকার সমস্যা, সর্বস্তরে নারীর প্রতি অসম্মান, নিজের মতের বাইরে গেলেই সে খারাপ, মাজার উচ্ছেদ, নাচ-গান শিল্প-সাহিত্য, নৌকা বাইচ নিষেধ, ধর্মের নামে রাজনীতি, সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে রাজনীতি, ভুতুড়ে বিদ্যুৎ বিল এবং অনিরাপদ নাগরিক জীবন…।
আয়শা/০৮ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ২:০৫
