ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

ফার্মগেটে জোড়া ককটেল বিস্ফোরণ, ব্যাংকের কর্মকর্তাসহ আহত ২

superadmin | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৩ - ১০:৪০:৫০ পিএম

ডেস্কনিউজঃ রাজধানী ঢাকার ফার্মগেট এলাকায় দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তাসহ দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত দুজন হলেন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ইমদাদুল হক খান ও তার ভাতিজা নাজমুস সাদাত।

শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফার্মভিউ সুপারমার্কেটের সামনে ব্যস্ত সড়কে যানজটের মধ্যে পাঁচ সেকেন্ডের ব্যবধানে ককটেল দু’টির বিস্ফোরণ ঘটানো হয়।

আহত একজনের মাথা থেকে রক্তপাত হতে দেখা যায়। অন্যজন পেটে আঘাত পেয়েছেন। বিস্ফোরণের পর ব্যস্ত রাস্তাটি ফাঁকা হয়ে যায়। রাস্তা ও ফুটপাতে থাকা লোকজন আশপাশের বিভিন্ন ভবনের ভেতরে ঢুকে পড়েন।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান গণমাধ্যমকে জানান, আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে ফার্মগেটে দুর্বৃত্তদের ছোড়া ককটেলে মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

বিপুল/০২/১২.২০২৩/রাত ১০.৩৫

▎সর্বশেষ

ad