ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

মুসলিম দেশগুলোর উচিত ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা: ইরান

Ayesha Siddika | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ - ০৯:১৮:২৩ পিএম

স্পোর্টস ডেস্ক : মুসলিম দেশগুলোকে অন্তত ‘সীমিত সময়ের জন্য’ ইসরাইলের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ইসরাইলের বিরুদ্ধে খাদ্য ও তেল নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানোর কয়েক সপ্তাহ পর মুসলিম দেশগুলোর প্রতি নতুন এ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ইসলামি দেশগুলোর অন্তত সীমিত সময়ের জন্য ইসরাইলের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করা উচিত।গত ১১ নভেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে ফিলিস্তিন সংকট নিয়ে ইসলামি সহযোগী সংস্থার (ওআইসি) ও আরব লীগের যৌথ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে ইসরাইলের বিরুদ্ধে ব্যাপক পরিসরে নিষেধাজ্ঞা আরোপে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির আহ্বানে সাড়া দেয়নি মুসলিম দেশগুলো। এই নিষেধাজ্ঞা আরোপের আহ্বান নিয়ে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিমত পোষণ করেন তারা।

রাইসি বলেছিলেন, গাজা সংঘাত নিয়ে আর কোনো কথায় কাজ হবে না। গাজায় এখন পদক্ষেপ নেওয়া দরকার। তিনি বলেন, আজ ইসলামি দেশগুলোর ঐক্য খুবই গুরুত্বপূর্ণ। চলতি মাসের শুরুর দিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে দেখা করেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়া। ওই বৈঠকে খামেনি হামাস প্রধানকে জানিয়ে দেন, ইরান হামাসের হয়ে সরাসরি যুদ্ধ করবে না। কারণ গত ৭ অক্টোবর ইরানকে না জানিয়েই হামাস ইসরাইলে হামলা চালায়। সরাসরি যুদ্ধ না করলেও হামাসকে নীতিগত সহায়তা অব্যাহত রাখার কথা জানান আয়াতুল্লাহ খামেনি। তবে সরাসরি কোনো হস্তক্ষেপ তারা করবেন না।

 

 

কিউটিভি/আয়শা/১৯ নভেম্বর ২০২৩,/রাত ৮:৫৫

▎সর্বশেষ

ad