ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ঢাবির  ম্যানেজমেন্ট বিভাগের ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Ayesha Siddika | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩ - ০৬:৩২:০৭ পিএম

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘ম্যানেজমেন্ট ডে ২০২৩’ আজ ১৯ নভেম্বর (২০২৩) রবিবার উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, পল্লী সঞ্চয় ব্যাংকের সাবেক এমডি ও সিইও খন্দকার আতাউর রহমান এবং অধ্যাপক আলী আক্কাস বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ব্যবস্থাপনা ও লিডারশিপ ওতপ্রোতভাবে জড়িত। যে কোন প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা ও ব্যবস্থাপকের দক্ষতার উপর। 

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ দেশে ব্যবস্থাপনা শিক্ষার প্রসার ও গবেষণার উন্নয়নে অত্যন্ত সুনামের সাথে দীর্ঘদিন ধরে অবদান রেখে আসছে। এই ধারা অব্যাহত থাকবে এবং বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিভাগ যথাযথ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপাচার্য আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সমানভাবে প্রশিক্ষণ প্রদান করা হবে। সকল ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার, জ্ঞান ও দক্ষতার সমন্বয় এবং উদ্ভাবনী চিন্তা-ভাবনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার জন্য উপাচার্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। অনুষ্ঠানের ২য় পর্বে বিভাগীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

কিউটিভি/আয়শা/১৯ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:২৮

▎সর্বশেষ

ad